উচ্চমাধ্যমিক রেজাল্ট ২০২৫ এই বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল সবার জন্য একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত, বিশেষত ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা, অভিভাবক এবং সংশ্লিষ্ট সকলের জন্য। শেষবারের মতো চিরাচরিত পদ্ধতিতে উচ্চ মাধ্যমিক পরীক্ষা পদ্ধতি এবং রেজাল্ট প্রকাশের সমাপ্তি ঘটবে। পরের বছর থেকে সেমিস্টার সিস্টেমে সমস্ত কিছু হচ্ছে।
আমাদের অ্যাপের মাধ্যমে আমরা ছাত্র-ছাত্রীদের যেই পোর্টালে সবথেকে তাড়াতাড়ি রেজাল্ট দেখা যাবে, সেই সুবিধা পৌঁছে দেব।
উচ্চ মাধ্যমিক পরীক্ষার মার্কশিট এবং পাস সার্টিফিকেট আগামী ৮ মে ২০২৫ তারিখে পশ্চিমবঙ্গের ৫৫টি বিতরণ কেন্দ্রে সকাল ১০:০০ টায় বিতরণ করা হবে। স্কুলের প্রধান শিক্ষক/শিক্ষিকা অথবা টিচার-ইন-চার্জ মার্কশিট এবং সার্টিফিকেট সংগ্রহ করে ৮ মে'র মধ্যেই ছাত্রছাত্রীদের মধ্যে বিতরণ করবেন, সময় স্কুল থেকে জানিয়ে দেওয়া হবে।
২রা মে সকাল থেকেই শুরু হতে চলেছে আনন্দের উল্লাস! ২০২৫ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য শুভেচ্ছা ও অভিনন্দন রইলো Sayan Tech AI-এর তরফ থেকে।